News Flash

  • Home
  • খেলা
  • ফিফার নির্বাসন ভারতীয় ফুটবলের কাছে শাপে বর, মনে করেন ভাইচুং

ফিফার নির্বাসন ভারতীয় ফুটবলের কাছে শাপে বর, মনে করেন ভাইচুং

কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা। ফিফার এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের কাছে শাপে বর হতে পারে বলে মনে করছেন ভাইচুং ভুটিয়া । তাঁর মতে, ফিফার এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ফুটবল প্রশাসনের খোলনলচে বদলে ফেলার সুযোগ রয়েছে তাঁদের কাছে ।

ফিফার ঘোষণার পরে ভাইচুং সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘ভারতীয় ফুটবলকে নির্বাসিত করার ঘোষণা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খুব কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তবে সেই সঙ্গে এর একটা ভাল দিকও রয়েছে। ফুটবল প্রশাসনকে আবার ঠিক পথে ফেরানোর সুযোগ পেয়েছি আমরা। তার জন্য ফুটবল ফেডারেশন, সব রাজ্যের ফুটবল সংস্থাগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’’

প্রসঙ্গত, ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে এআইএফএফ-কে নির্বাসিত করল ফিফা। এর ফলে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না ভারত । আর যতক্ষণরা এই ব্যান উঠছে, ততদিন দেশের ফুটবল দল কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এমনকি ফিফার অনুদানও আপাতত বাতিল হয়ে গেল। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।’

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top