News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় ফুটবলকে সঙ্কট মুক্ত করতে সুপ্রিম কোর্টে কেন্দ্র, ১৭ আগস্ট শুনানি
Image

ভারতীয় ফুটবলকে সঙ্কট মুক্ত করতে সুপ্রিম কোর্টে কেন্দ্র, ১৭ আগস্ট শুনানি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ভারতীয় ফুটবলকে সঙ্কট মুক্ত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা। এই সঙ্কট থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করতেই সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার, ১৭ আগস্ট শুনানিতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।

সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে এআইএফএফ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানান। বুধবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি আগেই নির্ধারিত ছিল। কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে বুধবার শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে প্রথম এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট এআইএফএফ মামলার শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সে দিনই বিচারপতিরা জানিয়েছিলেন, পরবর্তী শুনানির দিন ১৭ আগস্ট। তার মধ্যেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে নির্বাসিত করেছে এআইএফএফকে। নির্বাচিত কমিটি দায়িত্ব নিলে নির্বাসনের শাস্তি তুলে নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা। তা না হওয়া পর্যন্ত নির্বাসিতই থাকতে হবে ভারতীয় ফুটবলকে। ফিফার সিদ্ধান্তের ফলে অক্টোবরে নির্ধারিত অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের অধিকার ভারত থেকে কেড়ে নেওয়া হয়েছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top