News Flash

Image

শিলিগুড়ির রঙের গুদামে ভয়াবহ আগুন

শিলিগুড়ি, ১৩ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় শনিবার একটি রঙের গুদামে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

শনিবার দুপুরে আচমকা ওই রঙের গুদামে আগুন লাগে। এরপর সেই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কয়েক ঘণ্টার মধ্যে কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকায়। রাসায়নিক থাকায় কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আহত বা নিহতের খবর নেই। পাশাপাশি কী কারণে ওই গুদামে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, “দুপুরের দিকে আমরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। ঠিক সেই সময় আচমকা ওই গুদাম থেকে পুরো কালো ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যেই বেড়ে যায় ধোঁয়ার পরিমাণ। আর তার সঙ্গে আগুনের শিখাও দেখতে পাওয়া যায়। তারপরই গুদামের ছাদ দিয়ে আগুন বেরিয়ে আসতে দেখি। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আসলে ভিতরে রাসায়নিক থাকার ফলে হু হু করে বেড়ে গিয়েছিল আগুন। মনে হচ্ছে অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top