News Flash

  • Home
  • দেশ
  • জগদ্দলে ফের বোমাবাজির ঘটনায় ধৃত ১ , ঘটনাস্থলে বোম-স্কোয়াড
Image

জগদ্দলে ফের বোমাবাজির ঘটনায় ধৃত ১ , ঘটনাস্থলে বোম-স্কোয়াড

উত্তর ২৪ পরগনা, ১৩ আগস্ট (হি. স.) : জগদ্দল স্টেশনের ৪ নম্বর রেললাইন সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে বোমাবাজির ঘটনা ঘটে। এক দুষ্কৃতী রেললাইনের কাছে বোমা ছোড়ে। ঘটনাস্থলে বোম-স্কোয়াড আসে। ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়।

এদিন এই বোমা উদ্ধারে বেরিয়ে জগদ্দল থানায় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়ার্ড আসে এবং বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্যে পেপার মিলের ভিতরে, সেখানেই নিষ্ক্রিয় করা হয় বোমাগুলিকে। প্রশাসনের তৎপরতায় রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় বোম তৈরির কারখানাকে চিহ্নিত করা হচ্ছে। তাজা বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে।

সম্প্রতি, জগদ্দল থানা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সেই এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীকে জেরা করে এই বোমাগুলোর খোঁজ পেয়েছিল পুলিশ। বিভিন্ন তথ্য নিয়ে তারা সেই সব এলাকায় তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, কয়েক দিনে প্রায় ৩০টি তাজা বোমার হদিশ মিলেছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top