News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকার পূণরায়কর্মস্থলে উপস্থিত হওয়া নিয়ে প্রধানশিক্ষকরা ধন্দে
Image

চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকার পূণরায়কর্মস্থলে উপস্থিত হওয়া নিয়ে প্রধানশিক্ষকরা ধন্দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা ১২ আগস্ট শুক্রবার তাদের নিজ নিজ স্কুলে পুনরায় কাজে যোগ দিতে যান৷ কিন্তু সরকার ও শিক্ষা দপ্তর থেকে কোন ধরনের নির্দেশ না থাকায় সংশ্লিষ্ট স্কুলে প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাদেরকে কাজে যোগ দিতে দেননি৷


রাজ্যের চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা আজ তাদের পূর্ববর্তী কর্মস্থলে পুনরায় কাজে যোগ দিতে যান৷ কিন্তু তাদেরকে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ কাজে যোগ দিতে দেয়নি৷ এমনকি কেন তাদেরকে কাজের যোগ দিতে দেওয়া হবে না সে বিষয়ে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তেমন কোন যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি৷ শিক্ষা দপ্তর থেকে তাদের কাছে কোন ধরনের নির্দেশ না থাকার কারণেই তাদেরকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি৷ রাজধানী আগরতলা শহরের মহারানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়েও চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা পুনরায় কাজে যোগ দিতে যান৷ কিন্তু তাদেরকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি৷ তাতে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকুরীচ্যুত শিক্ষক সংগঠনের এক নেতা জানান সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে এই মামলায় যারা জড়িত ছিলেন শুধুমাত্র তাদেরকেই চাকুরিচ্যুতির নির্দেশ দেওয়া হয়েছে৷ যারা এই মামলার পার্টি নন তাদেরকে এ ধরনের কোন নির্দেশ দেওয়া হয়নি৷ বিগত বামফ্রন্ট সরকারের আমলে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভুল ব্যাখ্যা করে তৎকালীন সরকার ও শিক্ষা দপ্তর ১০ হাজার ৩২৩ জন শিক্ষককে চাকুরীচ্যুত করেন বলে অভিযোগ৷ সুপ্রিমকোর্ট থেকে স্পষ্টিকরণ পাওয়ার পর চাকুরীচ্যুত শিক্ষকরা তাদের নিজ নিজ কর্মস্থলে আজ পুনরায় কাজে যোগ দিতে যান৷ সংগঠনের নেতা আরো অভিযোগ করেন মোহনপুরে শাসক দলের কিছু লোকজন চাকুরিচ্যুত শিক্ষকরা সংশ্লিষ্ট স্কুল গুলিতে পুনরায় কাজে যোগ দিতে গেলে তাদেরকে মারধর করা হয়৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷ অবিলম্বে চাকরীচ্যুত শিক্ষকদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার জন্য রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top