News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধানের গাড়ি আটকে চালক, সহচালককে মারধর
Image

কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধানের গাড়ি আটকে চালক, সহচালককে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন স্থান থেকে কৃষকদের ধান ক্রয় করেছে৷  জমাকৃত ধান ধর্মনগর শ্রীপুরের রাইস মিলে পাঠাচ্ছে৷ রাইস মিলে পাঠানোর টেন্ডার পেয়েছেন ধর্মনগরের ঠিকাদার দীপক ভট্টাচার্য৷ উল্লেখ্য রাইস মিলে যাওয়ার রাস্তাটি নিয়ে এলাকাবাসীদের মধ্যে দীর্ঘদিনের একটা ক্ষোভ রয়েছে৷ যখন রাইস মিল স্থাপন করা হয়েছিল তখন বলা হয়েছিল টি আই ডি সি এর রাস্তা সংস্কার পূর্ত দপ্তরকে দিয়ে করিয়ে দেবে৷ কিন্তু এই রাস্তায় কোন হাত না দেওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷ গতকাল অর্থাৎ বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার দিকে দুই গাড়ি ধান বোঝাই করা রাইস মিলে যাচ্ছিল৷ হঠাৎ চালকরা দেখতে পায় কিছু লোক সামনে দাঁড়িয়ে তাদের রাস্তা আটকে দিয়েছে৷ তারা গাড়ি থেকে নামতেই রাজিব সিংহ রায়, রানু নাথ, গৌরাঙ্গ চক্রবর্তী, চঞ্চল ভৌমিক সহ বেশ কিছু লোক গাড়ির চালক এবং সহচালক অজিত রায়, বাবুল মিয়া ও কমল দাসের উপর আক্রমণ করে৷ বাধ্য হয়ে তারা গাড়ি ঘুরিয়ে হাফলং এর ফ্লাওয়ার মিলে নিয়ে এসে ঢুকিয়ে রাখে এবং ধর্মনগর থানায় গিয়ে সম্পূর্ণ ব্যাপারটি জানিয়ে আসে৷ তারা জানায়, যতদিন পর্যন্ত রাস্তা ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত চালকরা ধান নিয়ে রাইস মিলে যাবে না৷ গেলেই তাদেরকে মার খেতে হবে বলে এলাকাবাসীরা জানিয়ে দিয়েছে৷ এদিকে রাইস মিল কর্তৃপক্ষ জানিয়েছে এই জায়গাটি টিআইডিসির৷ তারা বলেছিল রাস্তা চওড়া করে দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি৷ পূর্ত দপ্তরের সাথে যোগাযোগ করলে তারা জানায় এক মাসের মধ্যে এই রাস্তার কাজ করা হবে৷ এদিকে ঠিকাদার দীপক ভট্টাচার্য জানান যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা নথিভুক্ত করা হবে৷ শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ভৌমিক গতকালের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন তিনি বাড়িতে ছিলেন না, রাতে এসে জানতে পেরেছেন৷ কিন্তু যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না৷ রাজ্য সরকারের উন্নয়নে বাঁধার সৃষ্টি করাই এদের মূল উদ্দেশ্য৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top