News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যাজ্যোতি প্রকল্পে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন এনএসইউআই-র
Image

বিদ্যাজ্যোতি প্রকল্পে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন এনএসইউআই-র

আগরতলা, ১১ আগস্ট : রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা আদায় করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবিতে আজ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে এনএসইউআই।

এদিন শিক্ষা ভবনে এনএসইউআই’র ডেপুটেশনকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। পুলিশের এ ধরনের রণসাজ দেখে রীতিমত সমালোচনা‌ করেন এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী।

শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাকে বেসরকারিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সরকারি স্কুলগুলোকে বিদ্যাজ্যোতির আওতায় এনে প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১০০০ টাকা করে আদায় করে চলেছে। এ ধরনের সিদ্ধান্তকে ছাত্র স্বার্থ বিরোধী বলে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন।

অবিলম্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা আদায় করার নীতি প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি দাবী জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে এনএসইউআই রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top