ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।।বিফলে গেলো অভিজিৎ শর্মার দুরন্ত ব্যাটিং। দুরন্ত ব্যাট করেও জয় এনে দিতে পারলেন না ইউ বি এস টি-কে। অপরদিকে জয়ের ধারা অব্যহত রাখলো জে সি সি। ৩ রানে পরাজিত করলো ইউ বি এস টি-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে জে সি সি-র গড়া ১৩৯ রানের জবাবে ইউ বি এস টি ১৩৬ রান করতে সক্ষম হয়। বিজীত দলের অভিজিৎ শর্মা ৭৪ রান করেন। মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জে সি সি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। দলের পক্ষে শঙ্কর পাল ৪৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, অভিজ্ঞ বাপ্পা দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭,স্বপন দাস ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ (অপ:) এবং মোহিত হান্ডা ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ইউ বি এস টি-র পক্ষে অমন গোনাণী (৩/২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অভিজিৎ শর্মা ৪৭ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪,অমন গোনাণী ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২(অপ:) এবং অরিজিৎ দেবনাথ ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন।

অভিজিতের দুরন্ত ইনিংস বিফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত জেসিসি-র
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















