News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে স্বদলীয়দের আক্রমণে গুরুতর আহত বিজেপি কর্মী
Image

উদয়পুরে স্বদলীয়দের আক্রমণে গুরুতর আহত বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷  স্বদলীয় নেতার নেতৃত্বে আক্রমণের শিকার অপর শাসক দলের নেতা৷ ঘটনা মঙ্গলবার গভীর রাতে  ব্রাহ্মাবাড়ি এলাকায়৷ শাসক দলের এক নেতা মার খেলো দুষৃকতীদের হাতে৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে মাতারবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে উদয়পুর ব্রাহ্মাবাড়ি এলাকায়  আসা মাত্র বেশ কিছু দুষৃকতিকারী নিতাই সরকার নামে এক শাসক দলের নেতাকে এলোপাথারি আক্রমণ করেন বলে নিতাই সরকার জানান৷ পরে কোন রকম ভাবে প্রাণ রক্ষা করে উদয়পুর রাধা কিশোর পুর থানায় আশ্রয় নেন৷ নিতাই সরকার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শাসক দলের অপর নেতা তথা বিএমএস এর জেলা সভাপতি গৌতম দাসের নেতৃত্বে নাকি তার ওপর আক্রমণ চালানো হয়৷ তিনি আরো জানান, যারা আক্রমণ করেছে তারা নাকি বারবার একটি কথা বলেছে নিতাই সরকার নাকি সিপিআইএমের কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে৷ তার জন্যই নাকি তার উপর আক্রমণ৷ পরবর্তী সময়ে রাধা কিশোর পুর থানার পুলিশ নিতাই সরকারকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়৷ নিতাই  সরকার জানিয়েছেন, গৌতম দাস সহ বেশ কয়েক জন শাসক দলের নেতার বিরুদ্ধে নাম ধাম দিয়ে থানায় মামলা করবেন৷ যে শাসক দল নিজ দলের নেতার উপর আক্রমণ করতে পারে সে  দল কিভাবে সমাজের জন্য  কাজ করতে পারবে তা নিয়েও প্রশ্ণ  উঠেছে৷ প্রবীণ শাসক দলের কর্মীরা অভিযোগ করেন, তিন তারিখের পর যে সমস্ত মস্তান মাফিয়া রং বদলিয়ে শাসল দলে শামিল হয়েছে তারাই বিভিন্ন জায়গায় সন্ত্রাস এবং প্রবীণ  কর্মী থেকে শুরু করে বিভিন্ন বাড়ি ঘড়ে  আক্রমণ চালিয়ে যাচ্ছে৷ শাসক দলকে কালীমালিপ্ত করার জন্য কর্মীদের উপর আক্রমণ আর সন্ত্রাস শুরু করেছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top