News Flash

  • Home
  • খেলা
  • বিক্রমের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম জয় স্ফুলিঙ্গের
Image

বিক্রমের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম জয় স্ফুলিঙ্গের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে জয় পেলো স্ফুলিঙ্গ ক্লাব। প্রথম ম্যাচে পরাজয়ের পর এদিনের জয় কিছুটা হলেও ঘুরে দাড়ানোর রসদ পেলেন স্ফুলিঙ্গ ক্লাবের ক্রিকেটাররা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। রবিবার এম বি বি স্টেডিয়ামে হয় ম্যাচটি। মাঠ ভিজে থাকায় এদিনও নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে পারেনি। ফলে ওভার কমিয়ে আনা হয় ৮ এ। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি সি সি নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করে। দলের পক্ষে সাগর শর্মা ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, বিক্রম কুমার দাস ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, শ্যাম শাকিল গণ ৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রিয়াজ উদ্দিন ১০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে রোহিত পরখ (‌৩/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিক্রম দেবনাথের ঝড়ো ব্যাটিংয়ে‌ ৩ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় স্ফুলিঙ্গ। দলের পক্ষে বিক্রম ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২(‌অপ:‌) এবং কামেশ তেওয়ারি ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। বি সি সি-‌র পক্ষে রাজদীপ দত্ত (‌২/‌১৬) সফল বোলার। ‌‌

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top