News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ীতে যুব মোর্চার কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত
Image

জোলাইবাড়ীতে যুব মোর্চার কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ আগস্ট৷৷ সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে ও আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার উদ্দ্যোগে রামরাইবাড়ী এডিসি ভিলেজের কমিউনিটি হলে অনষ্ঠিত হয় কার্য্যকারিনী বৈঠক৷ আজকের এই বৈঠকের মধ্য দিয়ে জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা অঙ্গীকারবদ্ধ হয় আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে ৩৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবে৷  সকলে আশাবাদী  আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের উন্নয়নের চিন্তা ভাবনাকে সফল করতে লোকজন বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবে৷  আজকের এই কার্য্যকারিনী বৈঠকে নেতৃত্ব দেন ৩৮ জোলইবাড়ী বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চেঁধুরী৷  আজকে যুব মোর্চার কার্য্যকারিনী বৈঠকে উপস্থিত যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্যকরাযায়৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top