News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পুকুরের জলে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

কৈলাসহরে পুকুরের জলে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ঊনকোটি জেলার কৈলাশহরের চন্ডীপুর ব্লকের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
স্থানীয় লোকজনরা দুপুর নাগাদ পুকুরের মধ্যে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন৷ সঙ্গে সঙ্গে পুকুরের মালিক বিষয়টি প্রতিবেশীদের জানায় এবং খবর দেওয়া হয় থানার পুলিশকে৷ খবর পেয়ে কৈলাশহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুকুর থেকে মহিলার ভাসমান মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে খেয়ে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুকুরের মালিকসহ এলাকার লোকজন জানান তারা কেউ ওই মহিলাকে চিনেন না৷ স্বাভাবিক কারণেই প্রশ্ণ উঠেছে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ কিভাবে এখানে আসলো৷
এটি  হত্যাকান্ড কিনা তা নিয়েও স্থানীয় জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ কৈলাসহর মহিলা থানার পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে কৈলাশহর মহিলা থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড৷ পুকুরে ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Releated Posts

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top