News Flash

  • Home
  • খেলা
  • রোহিতরে অলরাউন্ড পারফরম্যান্স ছৈলেংটা ইংলিশ স্কুল জয়ী
Image

রোহিতরে অলরাউন্ড পারফরম্যান্স ছৈলেংটা ইংলিশ স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। জয় পেলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। ৫ উইকেটে পরাজিত করলো ছামনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। রবিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে রোহিত গুপ্তার অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পায় ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। প্রথমে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৫১ রান করে দলের জয়ে বড় ভূমিকা নেয় ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ওই অলরাউন্ডারটি। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ছামনু স্কুল মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩৩ রান পায় শ্রীমান অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে ত্রিশান বরুয়া ২১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ এবং পাইথক ত্রিপুরা ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে রোহিত গুপ্তা (‌২/‌৩), সুজিত ঋষি দাস (‌২/‌৯), সোমরাজ চৌধুরি (‌২/‌১৪), করণ চাকমা (‌২/‌১৪) এবং তোজিম দেওয়ান (‌২/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। দলীয় ব্যাটসম্যানরা যখন চূড়ান্ত ব্যর্থ তখনই ২২ গজে জ্বলে উঠে রোগিত গুপ্তা-‌র ব্যাট । দুরন্ত ব্যাট করে ৩০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রান করে অপরাজিত থেকে যায় দিনের নায়ক রোহিত। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ছামনু স্কুলের পক্ষে অয়ন বরুয়া (‌৩/‌১৯) সফল বোলার। ‌‌‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top