News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ শহরে এক কম্পিউটার সেন্টারে শ্লীলতাহানির শিকার শিক্ষানবিশ, এফআইআর
Image

করিমগঞ্জ শহরে এক কম্পিউটার সেন্টারে শ্লীলতাহানির শিকার শিক্ষানবিশ, এফআইআর

করিমগঞ্জ (অসম), ৬ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ শহরে দিনদুপরে ঘটে গেলো এক চাঞ্চল্যপকর ঘটনা। শহরের কালিবাড়ি রোডে অবস্থিত আইটি সলিউশন নামের কম্পিউটার সেন্টারে এক শিক্ষানবিশ প্রশিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র শহরে।

শহরের এক কলেজ ছাত্রী কম্পিউটারের ডিপ্লোমা নেওয়ার জন্য কালিবাড়ি রোডের আইটি সলিউশন সেন্টারে ভরতি হয়েছিল। অভিযোগ, প্রতিদিনের মতো আজ‌ শনিবারও সে প্রশিক্ষণ নেওয়ার জন্য যথারীতি সেন্টারে যায়। কিন্তু ছাত্রীটি সেন্টারে গিয়ে উপস্থিত হ‌ওয়ার পর‌ মনোজিৎ হোড় নামের এক কম্পিউটার প্রশিক্ষক ছাত্রীকে ভিতরের রুমে ডেকে নিয়ে যান। সেখানে তিনি নাকি কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ছাত্রীর।

ছাত্রীর বাবার বক্তব্য, প্রশিক্ষক মনোজিৎ হোড় নাকি তাঁর মেয়েকে কুপ্রস্তাব দেন। পরে এক সময় তাকে শারীরিক নিগ্রহের চেষ্টা করেন। মেয়েটি সোজা বাড়ি গিয়ে গোটা ঘটনাটি তার অভিভাবকদের জানায়। সবব শুনে ছাত্রীর বাবা আইটি সলিউশনে গেলে শুরু হয় হই-হট্টোগোল। ততক্ষণে অভিযুক্ত প্রশিক্ষক মনোজিৎ সেন্টার থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

এদিকে ছাত্রীর বাবা করিমগঞ্জ সদর থানায় মনোজিৎ হোড়কে অভিযুক্ত করে একটি এফ‌আইআর দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে সদর পুলিশ তদন্তে নেমে আইটি সলিউশনের সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। পুলিশি তদন্তে আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করেন শহরের নাগরিকরা। তবে আজকের ঘটনাকে ঘিরে শহরের সচেতন এবং অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top