News Flash

  • Home
  • খেলা
  • ঋদ্ধিমানের পর টিসিএ-তে এবার বাংলার সুদীপ চ্যাটার্জী
Image

ঋদ্ধিমানের পর টিসিএ-তে এবার বাংলার সুদীপ চ্যাটার্জী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। ঋদ্ধিমানের পর এবার সুদীপ চ্যাটার্জি। রাজ্য রঞ্জি দলের হয়ে খেলতে খুব শীগ্রই চুক্তিবদ্ধ হবেন টিসিএ-র সঙ্গে এই বাংলার ক্রিকেটার। এখন পর্যন্ত ৬৩টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই অলরাউন্ডারের মধ্যে। সংগৃহিত রান ৩৯৮৮। স্ট্রাইক রেট ৪৭। এই ক্রিকেটারই এবার ত্রিপুরার জার্সি গায়ে জড়িয়ে রঞ্জি ট্রফির ফরম্যাটে খেলবেন। খুবই ভালো সিদ্ধান্ত এটা টিসিএর। সবিস্তারে কাগজে-কলমে বিষয়টা এখনো প্রকাশ্যে আসেনি, তবে বিশ্বস্ত সূত্রে খবর, রাজ্য রঞ্জি দলে প্রথমে ঋদ্ধিমান সাহার মতো এবার দ্বিতীয় পেশাদার হিসেবে সুদীপ চ্যাটার্জির অন্তর্ভুক্তি। নিঃসন্দেহে অনবদ্য ভাবনা টিসিএ-র। তবে পুরো বিষয়টা এখন একটু সময়ের অপেক্ষায়।

Releated Posts

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top