News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামুটিয়ায় বাড়িত ঢুকে বাইক বাহিনীর তান্ডব, ভোজালীর আঘাতে গুরুতর এক ব্যক্তি
Image

বামুটিয়ায় বাড়িত ঢুকে বাইক বাহিনীর তান্ডব, ভোজালীর আঘাতে গুরুতর এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ সদর উত্তরের বামুটিয়া পুলিশ ফাঁড়ির ছোট আমতলী পাল পাড়ায় ভোজালীর আঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি৷ জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ৷ ঘটনার পর পুলিশের ভূমিকা ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছোট আমতলী পাল পাড়ায় রঞ্জিত বিশ্বাস নামে এক ব্যক্তিকে বাড়িতে গিয়ে ভোজালি উচিয়ে প্রাণ নাশের হুমকি দেয় এলাকার কিছু যুবক ও বহিরাগত কিছু দুষৃকতী৷ ঘটনার বিবরণে জানা যায়, রঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে কিছু দুষৃকতি মারুতি ভ্যান গাড়িতে বসে জুয়া খেলছিল ও মদ খাচ্ছিল৷তখন রঞ্জিত বিশ্বাস তাদের অন্যত্র সরে যেতে বলতেই বাধে বিপত্তি৷তখন নয়ন শীল  নামে এক দুষৃকতী রঞ্জিত বিশ্বাসকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে৷ পরে রঞ্জিত বিশ্বাস এর বাবা বেরিয়ে এলে দুষৃকতীরা গাড়ি থেকে ভোজালি নিয়ে আক্রমণ চলায়৷ তখন রঞ্জিত বিশ্বাস দৌড়ে বামুটিয়া ফাঁড়িতে যায়, যার দুরত্ব ২০০মিটারের চেয়েও কম৷ তখনও আসেনি পুলিশ৷আসছি বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় রঞ্জিত বিশ্বাসকে৷পরবর্তী সময়  বাইক বাহিনীর  প্রায় ১০/১২ জন  ৬টি বাইক নিয়ে এসে তাদের বাড়িতে হামলা চালায়৷রঞ্জিত বিশ্বাস এর বোন এর ছেলে অর্থাৎ ভাগিনা ঘর থেকে বেরিয়ে এলে তাকে প্রচন্ড মারধর করে৷ তখন পড়ার মহিলারা এগিয়ে এলে বাইক বাহিনী পালিয়ে যায়৷ সব শেষে আসে ২০০ মিটার দূরত্বে থাকা  বামুটিয়া ফাঁড়ির পুলিশ৷ পুলিশের এই আচরণে হতবাক গ্রামবাসী৷পরবর্তী সময় এই বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও মেম্বার এর সঙ্গে যোগাযোগ করা হয়৷ তারা আশ্বাস দিয়েও এগিয়ে আসেনি৷ তাই লিখিত অভিযোগ করেন থানায়৷ থানা কোনো পদক্ষেপ নেয়নি৷অভিযোগ করার পর বাইক বাহিনী প্রাণে মারার হুমকি দিতে থাকে মামলার বাদী রঞ্জিত বিশ্বাসকে৷ শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্ত হন৷ অন্যদিকে বামুটিয়া পুলিশ ফাঁড়ির এই ভূমিকায় ক্ষোভ দেখা দেয় জনমনে৷এখনো কোনো পদক্ষেপ নেই পুলিশের৷এই ঘটনার মাস্টার মাইন্ড গাড়ি চালক নয়ন শীল৷ অতিষ্ঠ এলাকাবাসী এই সকল দুষৃকতীদের তাণ্ডবে৷ এখন দেখার বিষয় পুলিশ আদো কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top