নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ বিশ্রামগঞ্জ থানা এলাকার বড়জলা পাল পাড়ায় শুক্রবার বিকেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহিতা তার বসতবাড়ির উপর ছেড়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ তাতে বাড়ির মালিক সুভাষ পালের মৃত্যু হয়েছে৷ অপর ১২ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে৷
বিশ্রামগঞ্জ থানা এলাকার পশ্চিম বড়জলা পাল পাড়ায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে সুভাষ পালের বাড়িতে৷ এতে বাড়ির মালিক সহ ১২ জন বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তাদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে সুভাষ পালকে মৃত বলে ঘোষণা করা হয়৷ প্রতিবেশি পরিবারের একজন নববধূ রিতা পালও বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তিনি ঘটনার সময় ওই বাড়িতে এসেছিলেন৷ এই ঘটনায় গ্রাম জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়৷ সুভাষ পালের বাড়ির ৯ জন এই ঘটনার শিকার হন৷ বাকীরা প্রতিবেশি পরিবারের৷ এলাকাবাসীর অভিযোগ কিছুদিন পরপর তাদের এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লেগে যায়৷ এসব বিষয়ে বারবার বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হলেও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ৷ শেষ পর্যন্ত শুক্রবার এলাকায় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ পথ অবরোধ করেন৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং পদস্থ আধিকারিকরা অবরোধস্থলে ছুটে যান৷ তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানান৷ ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেওয়া হয়৷ এলাকাবাসী জানিয়েছেন বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনার কারণেই এই ভয়ংকর পরিণতি ঘটেছে৷ মৃত ব্যক্তির পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর তৈরি করে দেওয়া সহ যাবতীয় দায়িত্ব সরকার ও প্রশাসনকে নিতে হবে বলেও এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

বিদ্যুতের তার ছিড়ে পড়ল বাড়িতে, একজনের মৃত্যু, গুরুতর আহত ১২ জন
Tags:
Releated Posts
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…
নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ
আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…
বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…
সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা
আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…


















