News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই ও তার স্ত্রী
Image

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই ও তার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ আগস্ট৷৷ বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল মিয়া (৪৫) ও শেফালী বেগম (৩৭)৷ আজ থেকে প্রায় ২০ বছর আগে শাহজান মিয়া একই এলাকার বাসিন্দা সালাম মিয়ার কাছে থেকে ৭০ হাজার টাকা জমি বন্ধক দিয়ে  শাহজাহান মিয়া বিদেশে চলে যায়৷ বাড়িতে এসে পুনরায় আবার সালাম মিয়ার কাছ থেকে টাকা আনতে চায়৷ এই ঘটনা শুনে ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করলে শাহজাহান মিয়া (৫৫) মোহাসিন  মিয়া (৩৫) মইনদ্দিন (১৮) সহ তিন জন মিলে বাড়ির উঠানে ফেলে প্রচন্ড মারধর করে৷ এই ঘটনার চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির আশেপাশে লোকজন এসে দেখেন যে তার ভাই এবং ভাতিজারা প্রচন্ড ভাবে মারধর করছে৷ তারপর দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়৷ পরবর্তী সময়ে সোহেল মিয়াকে উনার বউ বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ এরপর শেফালী বেগম কলমচৌড় থানাতে এসে হামকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top