News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে জিহাদির অন্যতম আঁতুরঘর মৈরাবাড়ির এক মাদ্রাসায় রাজ্য পুলিশের বুলডজার
Image

অসমে জিহাদির অন্যতম আঁতুরঘর মৈরাবাড়ির এক মাদ্রাসায় রাজ্য পুলিশের বুলডজার

মৈরাবাড়ি (অসম), ৪ আগস্ট (হি.স.) : বুলডজার চালিয়ে মধ্য অসমের মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়িতে বাংলাদেশি-জিহাদি টাকায় পরিচালিত এক মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে রাজ্য পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ শুরু হয় সাহারিয়া গ্রামের জমিউত-উল-হুদা মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার অভিযান।

এই মাদ্ৰাসা পরিচালিত হত জিহাদি আল কায়দার ভ্রাতৃ সংগঠন আনসার-উল্লা বাংলা টিম (এবিটি)-এর অৰ্থানুকূল্যে। এর প্রধানশিক্ষক তথা জিহাদি-লিংকম্যান অভিযোগে গত ২৮ জুলাই মুফতি মুস্তাফা আহমেদ সহ আট শিক্ষককে গ্ৰেফতার করেছে পুলিশ। জমিউত-উল-হুদা মাদ্রাসা থেকে বাংলাদেশ-যোগ, টাকার লেনদেন এবং জিহাদ-সম্পর্কিত বহু পুস্তিকা, নথিপত্রও পুলিশ বাজেয়াপ্ত করেছিল। জিহাদি কাৰ্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে মুফতি মুস্তাফার স্ত্রী ও এক ভাইকে আটক করা হয়েছে।
আজ সকালে এসকেভেটর (জেসিবি), সিআরপিএফ ও পুলিশের দল নিয়ে সাহারিয়া গ্রামে পৌঁছেন মরিগাঁওয়ের পুলিশ সুপার আইপিএস অপর্ণা এন। এর পর ২০১৮ সালে মুফতি মুস্তাফা আহমেদের ব্যক্তিগত জমিউত-উল-হুদা মাদ্রাসায় চলে বুলডজার। প্রায় দু-ঘণ্টার মধ্যে জিহাদির অন্যতম আঁতুড়ঘর মাদ্রাসাটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। জানা গেছে, কেবল এই মাদ্রাসাই নয়, উচ্ছেদ করা হবে মাদ্ৰাসার প্রধানশিক্ষক তথা জেহাদি মুফতি মুস্তাফার দালানবাড়িতেও।
ধৃত মুস্তাফার মোবাইল ফোনে পুলিশ উদ্ধার করেছে জিহাদি ও তালিবানী প্ৰশিক্ষণের বহু ভিডিও তথ্য। পুলিশ জানিয়েছে, এই মাদ্ৰাসার ২০১৯ সাল থেকে বাংলাদেশি জিহাদিদের যাতায়াত ছিল। মুস্তাফার সঙ্গে বরপেটা, বঙাইগাঁও, গুয়াহাটি, মরিগাঁও থেকে এখন পর্যন্ত মোট ১৩ জিহাদিকে গ্ৰেফতার করার পর রাজ্য সরকার তথা অসম পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মাও জিহাদি কাৰ্যকলাপে জড়িত মাদ্ৰাসাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top