News Flash

  • Home
  • খেলা
  • লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট, জয়ের হ্যাটট্রিক তুইকর্মা তুইসা-র
Image

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট, জয়ের হ্যাটট্রিক তুইকর্মা তুইসা-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।। বিশ্বজিৎ শীল-এর দুর্দান্ত বোলিং। একাই ছয় উইকেটের দখল, ৩২ রানের বিনিময়ে। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে তুইকর্মা তুইসা-র হ্যাটট্রিকের সুবাদে তারা ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। পক্ষান্তরে
আবারও পরাজিত। টানা দ্বিতীয় ম্যাচে হেরে পিছিয়ে পড়লো মনুঘাট স্কুল। বুধবার তুইকর্মা তুইসা স্কুলের কাছে পরাজিত হলো মনুঘাট স্কুল। লংতরাই ভ্যালি ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ স্কুল ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তুইকর্মা তুইসা স্কুল ৭ উইকেটে পরাজিত করে মনুঘাট স্কুলকে। মনুঘাট স্কুলের ৭১ রানের জবাবে তুইকর্মা তৈসা স্কুল ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের বিশ্বজিৎ শীল ৬ উইকেট দখল করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্যাটিং ব্যর্থতায় মনুঘাট স্কুল মাত্র ৭১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রসেনজিৎ দাস একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। প্রসেনজিৎ ২৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। তুইকর্মা তুইসা স্কুলের পক্ষে বিশ্বজিৎ শীল (‌৬/‌৩২), দ্বীপজ্যোতি চক্রবর্তী (‌২/‌১৬) এবং তন্ময় চন্দ (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে তুইকর্মা তুইসা স্কুল ৪১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার তরুপ দে ২০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। মনুঘাট স্কুলের পক্ষে ঈশান্ত শুক্লবৈদ্য (‌২/‌১৫) সফল বোলার।‌‌‌‌ দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ বিশ্বজিৎ শীল পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top