News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় পিত্রাকামি প্রাইজমানি ফুটবল, ফাইনালে আমলক – কাইন্তা-র লড়াই
Image

কিল্লায় পিত্রাকামি প্রাইজমানি ফুটবল, ফাইনালে আমলক – কাইন্তা-র লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।।ফাইনালে আমলক কামি দলের বিরুদ্ধে খেলবে কাইন্তা কামি দল। ১১ আগস্ট হবে ফাইনাল ম্যাচ।  বুধবার কাইন্তা কামি দল পরাজিত করলো ফ্রেন্ডস ইউনিয়নকে। ‌পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (‌পিত্রা কামি ক্লাব)‌। বুধবার পিত্রা কামি স্কুল মাঠে হয় ম্যাচটি। আসরের দ্বিতীয় সেমিফাইনালে এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন কাইন্তা কামি দলের ফুটবলাররা। শক্তি, গতি এবং দক্ষতায় ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলারদের টেক্কা দেন একঝাঁক উপজাতি ফুটবলারদের নিয়ে গড়া কাইন্তা কামি দল। ফলাফল ৩-‌১ গোলে। বিজয়ী দলের পক্ষে মালিন্দ্র জমাতিয়া দুটি এবং দেবরাজ জমাতিয়া একটি গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন জয় কুমার জমাতিয়া। খেলা পরিচালনা করেন বিজয় কুমার জমাতিয়া। উল্লেখ্য, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে শক্তিশালী পুলিশ দলকে হারিয়ে আমলক কামি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top