News Flash

  • Home
  • দেশ
  • আগস্ট-সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টি হবে দেশে, তেলেঙ্গানা ও অন্ধ্রে ভারী বর্ষণের সম্ভাবনা
Image

আগস্ট-সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টি হবে দেশে, তেলেঙ্গানা ও অন্ধ্রে ভারী বর্ষণের সম্ভাবনা

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): আগস্ট ও সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টি হবে দেশে। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দেশের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে দেশে। এই সময়কালে সমগ্র দেশে বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ গড়ে ৯৪ থেকে ১০৬ শতাংশ।

পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এবং কেরলে ১ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে, এই পরিস্থিতিতে আইএমডি-র একটি পূর্বাভাস একটু হলেও স্বস্তি দিচ্ছে। আইএমডি জানিয়েছে, আগামী ৪ দিনের মধ্যে তেলেঙ্গানায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫ আগস্ট অবধি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ৫ আগস্ট পর্যন্ত কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কেরলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top