ডিফু (অসম), ৩ আগস্ট (হি.স.) : ডিফু কারাগার থেকে পালিয়েছে সাজাপ্রাপ্ত তিন কয়েদি৷ জেল ভেঙে পলাতক কয়েদিদের নাম আইনুল আলি, ইদ্ৰিস আলি এবং আজমির।
প্রায় প্ৰতি বছরই ডিফু কারাগার থেকে এভাবে কয়েদি পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে আজ বুধবার ডিফু জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে সাজাপ্রাপ্ত তিন কয়েদি আইনুল আলি, ইদ্ৰিস আলি এবং আজমির। তারা কারাগারের কোঠার ভেন্টিলেটর ভেঙে অন্যদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে৷
জেলা প্ৰশাসন সূত্ৰে জানা গিয়েছে, কোভিডে আক্ৰান্ত হওয়ার দরুন এই তিন কয়েদিকে কারাগারের পৃথক কামরায় রাখা হয়েছিল। মঙ্গলবার রাত পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বুধবার সকালে তিন কয়েদির একজনও ছিল না কারাগারের পৃথক কোঠায়। তিন কয়েদি কোঠার ভেন্টিলেটর ভেঙে উধাও হয়ে যায়৷
পলাতকদের মধ্যে আইনুল আলি চুরি এবং ইদ্ৰিস আলি ও আজমির ড্ৰাগসের মামলায় সাজাপ্রাপ্ত ছিল৷ ইদ্ৰিস এবং আজমির মরিগাঁও জেলার বাসিন্দা৷ পুলিশ পলাতক তিন কয়েদির সন্ধানে কালোঘাম ছুটিয়ে অভিযান অব্যাহত রেখেছে।
প্ৰশ্ন উঠেছে, বার বার কার গাফিলতিতে ডিফু কারাগার থেকে কয়েদিরা পালিয়ে যেতে সক্ষম হয়, সে কারাগারের ভিতর থেকেই হোক বা চিকিৎসাধীন অবস্থায়। অভিযোগ, ডিফু কারাগারের নিরাপত্তায় ক্ৰটি থাকার জন্যই এভাবে কয়েদিরা বার বার পালিয়ে যেতে সক্ষম হয়।

ডিফু কারাগার ভেঙে ফেরার সাজাপ্রাপ্ত তিন কয়েদি আইনুল, ইদ্ৰিস ও আজমির
Releated Posts
অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…
অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২
ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…


















