News Flash

  • Home
  • দিনের খবর
  • আশ্বাসে সন্তুষ্ট ইয়াসিন মালিক, তিহার জেলে সমাপ্ত করলেন অনশন
Image

আশ্বাসে সন্তুষ্ট ইয়াসিন মালিক, তিহার জেলে সমাপ্ত করলেন অনশন

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে সমস্ত দাবিদাওয়া। এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে নিজের অনশন সমাপ্ত করলেন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান (নিষিদ্ধ) ইয়াসিন মালিক। সোমবার রাতে দিল্লির তিহার জেলে নিজের অনশন সমাপ্ত করেছেন ইয়াসিন মালিক। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াসিন মালিকের সমস্ত দাবিদাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, এরপর তিনি অনশন সমাপ্ত করেছেন।

মামলার তদন্ত নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল অনেকদিন ধরেই, সেই অভিযোগ তুলে গত ২২ জুলাই থেকে তিহার জেলের মধ্যেই অনশন শুরু করেছিলেন ইয়াসিন মালিক। এই সময়ের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ২৬ জুলাই রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হওয়ার পর ২৯ জুলাই জেলে নিয়ে আসা হয়। কারাগার সূত্রের খবর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্ত দাবিদাওয়া পাঠানোর আশ্বাসে অনশন সমাপ্ত করেছেন ইয়াসিন মালিক।

সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছে কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতার। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করে। কিন্তু ইয়াসিনের আইনজীবী মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের আর্জি জানিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ২০১৯ সালে ইয়াসিন মালিককে গ্রেফতার করেছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top