News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার সরকারী কর্মচারীদের জন্য সুখবর, ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা
Image

ত্রিপুরার সরকারী কর্মচারীদের জন্য সুখবর, ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা

আগরতলা, ২ আগস্ট (হি. স.) : ত্রিপুরার সরকারী কর্মচারীদের জন্য সুখবর এসেছে। ত্রিপুরা সরকার ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, চলতি বছরের ১ জুলাই থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিন তিনি বলেন, ত্রিপুরার আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই আজ মন্ত্রিসভায় মহার্ঘ ভাতা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরার উন্নয়নে সরকারী কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের যথেষ্ট অবদান রেখেছে। মহার্ঘ ভাতা তাঁদের আর্থিক দিক দিয়ে উপকৃত করবে, দাবি করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী।তাঁর দাবি, বর্তমানে ত্রিপুরার সরকারী কর্মচারী ও পেনসনার্সদের ১ শতাংশ ডিএ এবং ডিআর প্রদানে রাজ্য সরকারের বছরে ১০৪.৭৬ কোটি টাকা খরচ হবে। সেই হিসেবে ৫ শতাংশ ডিএ এবং ডিআর প্রদানে রাজ্য সরকারের বছরে ৫৩২.৮০ কোটি টাকা খরচ হবে। প্রসঙ্গত, ইতিপূর্বে ত্রিপুরা সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিল। এখন আরও ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার ফলে ত্রিপুরার সরকারী কর্মচারীরা মোট ৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top