News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Belonia:বিলোনীয়ায় আক্রান্ত যুব কংগ্রেস কর্মী, থানায় মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

Belonia:বিলোনীয়ায় আক্রান্ত যুব কংগ্রেস কর্মী, থানায় মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া রাম ঠাকুর পাড়াতে শনিবার রাতে বাইক বাহিনীর আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছে যুব কংগ্রেস কর্মী৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷
 শাসক বিজেপি দলের বাইক বাহিনীর হাতে আক্রান্ত এমনই অভিযোগ উঠছে আক্রান্তের পক্ষ থেকে৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ৷ ঘটনা বিলোলিয়া থানাধীন রামঠাকুর পাড়াতে৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আক্রান্ত যুব কংগ্রেস কর্মীকে৷ আক্রান্ত যুব কংগ্রেস কর্মীর নাম পিন্টু সাহানী৷ জানা যায়, নিজ বাড়িতেই গত শনিবার রাত দশটা নাগাদ আক্রান্ত হয় এই যুবকর্মী৷ সংবাদ মাধ্যমের সামনে আক্রান্ত যুব কংগ্রেস কর্মী পিন্টু বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলে হঠাৎ বাড়িতে ঢুকে নাকি আক্রমণ শুরু করে বিজেপি দলের কিছু বাইক বাহিনী৷
আক্রমনকারি বাইক বাহিনী লাঠিসোটা দিয়ে আঘাত করার ফলে মাথা ফেটে যায়৷
রক্তক্ষরণ শুরু হয় মাথা দিয়ে৷ পরবর্তী সময়ে যুব কংগ্রেস নেতা অজিতাভ মজুমদারের সহযোগিতায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় পিন্টু সাহানীকে৷ ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন বিলোনিয়া থানার পুলিশ৷ কংগ্রেস কর্মী পিন্টু সাহানীর কাছ থেকে সমস্ত ঘটনা জানার পর তদন্তে নেমেছে পুলিশ৷ ভোটের দামামা না বাজতেই রাজনৈতিক সংঘর্ষ৷ এঘটনায় এলাকা জুড়ে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে৷ তাতে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top