News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body:খোয়াইয়ে ঘরের মধ্যে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

Dead Body:খোয়াইয়ে ঘরের মধ্যে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ খোয়াইয়ের পহরমুড়া এলাকায় নিজ ঘর থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৃদ্ধাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ নিজ ঘরে সত্তরোর্ধ বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার৷ খোয়াই পহরমুড়া এলাকায় নিজ ঘরের বিছানা থেকেই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনা খোয়াই থানার পহরমুড়া খোয়াই আগরতলা সড়ককের পাশে৷
মৃত মহিলার নাম লক্ষী গোয়ালা (দাস)৷ এলাকাবাসীর প্রাথমিক ধারণা বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, পহরমুড়ার খোয়াই আগরতলা সড়কের পাশে ছোট্ট একটি কুঁড়েঘরে সত্তরোর্ধ বৃদ্ধ মহিলা একাই বাস করতেন৷ প্রতিবেশী এক মহিলা আজ সকাল ৯ টা নাগাদ বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে দেখতে পায় ঘরের দরজা বন্ধ৷ ঘরের বাইরে থেকে বৃদ্ধ মহিলাকে ডাকাডাকি  করে কোন সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের বিষয়টি জানান ওই মহিলা৷
প্রতিবেশী মহিলা অন্যান্য প্রতিবেশীদের খবর দিলে সবাই ছুটে এসে বৃদ্ধা মহিলা ঘরের দরজা ফাঁক করে দেখতে পায় বৃদ্ধা নিজ ঘরের বিছানায় বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে৷ মুখের মধ্যে রক্তের ছাপ রয়েছে৷ সাথে সাথে খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ এলাকাবাসীর ধারনা ওনাকে ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে ডগ স্কোয়ার্ড ও ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্ত করার জন্য৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top