News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chakka Jam Movement:কৃষকদের বিভিন্ন দাবী নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার চাক্কা জ্যাম আন্দোলন আগরতলায়
Image

Chakka Jam Movement:কৃষকদের বিভিন্ন দাবী নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার চাক্কা জ্যাম আন্দোলন আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷  ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের উৎপাদিত ফসল ক্রয় করার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন করার দাবি সহ অন্যান্য দাবিতে রবিবার সকালে রাজধানী  আগরতলা শহরের উত্তর গেইটে চাক্কা জ্যাম আন্দোলন কর্মসূচি পালন করেছে সংযুক্ত কিষান মোর্চা৷
রবিবার বেলা দশটা নাগাদ আগরতলা শহরের উত্তর গেটে আন্দোলন কর্মসূচি পালন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা৷  আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে সড়ক অবরোধ করা হয়৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যে এদিন সংযুক্ত কিষান মোর্চা চাক্কা জ্যাম আন্দোলন সংগঠিত করে৷ সংযুক্ত কৃষাণ মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের আটটি জেলাতে এদিন চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়৷ আগরতলায় চাক্কা জ্যাম কর্মসূচিতে অংশ নিয়ে সংযুক্ত কিষান মোচার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, কেন্দ্রীয় সরকার দেশের কৃষক সকল অংশের মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে চলেছে৷ তারা তাদের প্রতিশ্রুতি পালন করছে না৷ কৃষকরা তাদের দাবি আদায়ের জন্য দীর্ঘ আন্দোলনে শামিল হয়েছিলেন৷ কিন্তু সেই আন্দোলন স্তব্ধ করে দেওয়া হয়েছে৷ কিন্তু তাতেও কৃষকরা পিছু হটেনি৷ সংযুক্ত কিষান মোচা দেশব্যাপী আবারও বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ রবিবার প্রতীকি আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ এদিন দাবিগুলির যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর৷
তিনি বলেন কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সংসদে কৃষকদের উৎপাদিত ফসল ক্রয় করার জন্য আইন তৈরি করতে হবে৷কৃষক আন্দোলনের সময় কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার ,লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক হত্যায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে৷কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করতে হবে৷পবিত্র বাবু বলেন স্বাধীনতা সংগ্রামী অধম সিংহের শহীদান দিবস উপলক্ষে আজ এই আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে৷ কৃষকদের স্বার্থ সুরক্ষায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানান৷

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top