News Flash

  • Home
  • বিদেশ
  • মাঙ্কিপক্সে এবার মৃত্যু স্পেনে, ব্রাজিলেও প্রথম প্রাণ কাড়ল এই সংক্ৰমণ
Image

মাঙ্কিপক্সে এবার মৃত্যু স্পেনে, ব্রাজিলেও প্রথম প্রাণ কাড়ল এই সংক্ৰমণ

মাদ্রিদ, ৩০ জুলাই (হি.স.) মাঙ্কিপক্সের কারণে এবার মৃত্যুর ঘটনা ঘটল স্পেনে। স্পেনে মাঙ্কিপক্সে আক্রান্ত ১২০ জন ব্যক্তির মধ্যে একজন মারা গিয়েছেন বলে দেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয়, বা দেশের কোথায় এই মৃত্যু হয়েছে তা জানায়নি স্পেন সরকার। ইউরোপিয়ান ইউনিয়ানের দেশে এই প্রথম মাঙ্কিপক্সে মৃত্যু।

স্পেনের মত মাঙ্কিপক্সে মৃত্যু হয়েছে ব্রাজিলেও। ব্রাজিলের বেলো হোরিজান্তের এক হাসপাতালে ৪১ বছরের এক মাঙ্গিপক্স আক্রান্ত ব্যক্তির মৃত্যু হল। ব্রাজিলে মাঙ্কিপক্সের কারণে এই প্রথম মৃত্যু। মৃত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ব্রাজিলে এখনও পর্যন্ত মাঙ্কিপক্সের ৯৭৮টি কেস সামনে এসেছে। আরও ১৩০ জনের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার আশঙ্কা করে পরীক্ষা করা হচ্ছে।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top