News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body:মালদায় মহানন্দা নদীর পাড় থেকে উদ্ধার বৃদ্ধের দেহ
Image

Dead Body:মালদায় মহানন্দা নদীর পাড় থেকে উদ্ধার বৃদ্ধের দেহ

মালদা, ৩০ জুলাই (হি. স.) : মালদার মহানন্দা নদীর পাড় থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে পৌঁছোন পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মহানন্দা নদীর ধারেই দেহটি পড়ে থাকতে দেখা যায়। আনুমানিক ৬০ বছর বয়সি ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। ওই বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যায়নি। পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Releated Posts

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top