News Flash

  • Home
  • প্রধান খবর
  • Protest :শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে সোমবার কলকাতায় নাগরিক সমাজের মিছিল
Image

Protest :শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে সোমবার কলকাতায় নাগরিক সমাজের মিছিল

কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে সোমবার কলকাতায় নাগরিক সমাজ মিছিলের ডাক দিল। এসএসসি, প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বামপন্থী বুদ্ধিজীবীরা।

সোমবার দুপুর ৩টেয় মিছিল শুরু হবে। ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল হবে। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, এই সরকারের মজ্জায়, মজ্জায় দুর্নীতি ঢুকে গিয়েছে। প্রশাসন শুধু নয়, দলটাও দুর্নীতিগ্রস্ত। অবিলম্বে এর পরিবর্তন দরকার। রাজ্যে আবারও এক পরিবর্তনের ডাক দেওয়ার সময় এসেছে। কিছু মানুষকে সরিয়ে, কয়েকজনকে শাস্তি দিয়ে এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। একমাত্র বড় আন্দোলনের মাধ্যমে এই সরকারের পরিবর্তনই দুর্নীতি হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারে।

রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আরও একটা দুর্নীতি হতে চলেছে আশঙ্কা প্রকাশ করেন। বিকাশবাবু বলেন, নিয়োগ সরকারই করবে। তাই দুর্নীতির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

সাংবাদিক সম্মেলন থেকে দাবি ওঠে, নতুন করে ইন্টারভিউ নিয়ে মেধাভিত্তিক যোগ্য প্রার্থীদের স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। শুধুমাত্র আইনের মাধ্যমে এই দুর্নীতি সামাল দেওয়া যাবে না। স্বচ্ছ নিয়োগের দাবিতে নাগরিক সমাজকে রাস্তায় নামতে হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ-প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, রাজ্যসভার সাংসদ-আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেবদূত ঘোষ, অভিনেতা বাদশা মৈত্র, পরিচালক অনীক দত্ত, অভিনেতা বিমল চক্রবর্তী, অধ্যাপক রজত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ওই সম্মেলন থেকেই মিছিলের কথা ঘোষণা করা হয়।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top