News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে ড্রাগ মাফিয়াদের হামলায় আহত দুই যুবক, প্রতিবাদে সড়ক অবরোধ
Image

মোহনপুরে ড্রাগ মাফিয়াদের হামলায় আহত দুই যুবক, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ আইন ও শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকায় কায়েম ড্রাগস মাফিয়া রাজ৷ ড্রাগস মাফিয়ার আক্রমণে বৃহস্পতিবার রাতে দুই যুবক আহত হয়েছে৷
অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থার দাবিতে শুক্রবার সকাল থেকেই সিধাই মোহনপুর বাইপাস সড়কে অবরোধ করেন স্থানীয়রা৷ গতকাল মোহনপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ রাজ্যের আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নির্বাচনী ক্ষেত্র মোহনপুরস্থিত সিধাই থানাধীন মোহনপুর বাইপাস সড়কে ২ যুবককে মারধরের ঘটনা সংঘটিত হয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ লেফুঙ্গা থানাধীন বড়কাঠাল এলাকায় স্থানীয় জনগণ পথ অবরোধ করেন৷
মোহনপুর বাইপাস সড়কে ২ যুবককে বৃহস্পতিবার কয়েকজন মিলে মারধর করেছিল৷ তাতে ২ যুবক আহত হয়৷ এই ঘটনায় মূল অভিযুক্ত সাগর দেবনাথ৷ সিধাই থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ এদিকে লেফুঙ্গা থানাধীন বড়কাঠাল এলাকার স্থানীয়রা শুক্রবার সকালে রাস্তায় গাড়ির টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে৷ অবরোধের ফলে এই সড়কপথে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷
অবরোধকারীদের সঙ্গে তারা কথা বলেন৷ অবরোধকারীরা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবী জানায় যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে বহাল থাকবে৷ অবশেষে প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে৷
প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷ অভিযুক্ত ড্রাগস মফিয়ার বিরুদ্ধে আইনানুক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top