ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো তুইকর্মা তুইসা স্কুল। ৬ উইকেটে পরাজিত করলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। শুক্রবার থেকে শুরু হয় ৫ দলীয় ওই আসর। ঘাঘরাছড়া স্কুল মাঠে এদিন তরুপ দে-র দুরন্ত অর্ধশতরানে সহজ জয় পায় তুইকর্মা তুইসা স্কুল। এদিন সকালে টসে জয়লাভ করে তুইকর্মা তুইসা স্কুলের অধিনায়ক বিশ্বজিৎ শীল প্রথমে ছৈলেংটা স্কুলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। তুইকর্মা তুইসা স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ে ছৈলেংটা স্কুল ২১.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার অর্ঘদ্বীপ চৌধুরি ৫৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং রোহিত গুপ্তা ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি।দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। তুইকর্মা তুইসা স্কুলের পক্ষে দ্বীপজ্যোতি চক্রবর্তী (৪/২০), বিশ্বজিৎ শীল (৪/৩৯) এবং তন্ময় চন্দ (২/৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে তুইকর্মা তুইসা স্কুল ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের ওপেনার তরুপ দে কার্যত শাসন করে বিপক্ষ দলের বোলারদের। তরুপ ৪০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ছৈলেংটা সরকারি ইংলিস মিডিয়াম স্কুলের পক্ষে রোহিত গুপ্তা (৩/২১) সফল বোলার। আজ দ্বিতীয় ম্যাচে মনুঘাট স্কুল খেলবে ছৈলেংটা স্কুলের বিরুদ্ধে।

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট জয় দিয়ে শুরু তুইকর্মা তুইসার
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















