News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া ক্রিকেটে দলবদল পর্বে সই ঘিরে স্পষ্টীকরণ সম্রাটের
Image

ঘরোয়া ক্রিকেটে দলবদল পর্বে সই ঘিরে স্পষ্টীকরণ সম্রাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। সম্রাট সিনহা। রাজ্যের একজন অন্যতম রঞ্জি ট্রফির ক্রিকেটার সে। তবে এবছর ক্লাব ক্রিকেটে তাকে ঘিরে বেশ কিছু প্রশ্ন তুললো সতদল সংঘ। সে নাকি শতদল থেকে খেলবে বলে অগ্রিম টাকা নিয়েছে। তবে এবছর সম্রাট ক্লাব ক্রিকেট খেলবে হার্ভের হয়ে। টিসিএতে সে সই ও করেছে হার্ভে ক্লাবের হয়ে। তবে একটা দুষ্ট চক্র সম্রাটের পারফরমেন্স যাতে খারাপ হয়, তার জন্য নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্রাটের নামে শুধু শুধু অপ প্রচার চালিয়ে যাচ্চে সেই গোষ্ঠী। তবে আদতে বিষয়টা কিন্তু এমন একদমই নয়। যার খোলাসা খোদ সম্রাট করলো ক্যামেরার সামনে। সম্রাট স্পষ্ট ভাবে জানালো, গত বছর কোভিডের সময় তাকে শতদল সংঘ থেকে 40 হাজার টাকা দেয়া হয়েছিল। কিন্তু গতবছর তো কোভিডের কারণে কোনো খেলাই হয়নি। তাই এবছর সে নতুনভাবে সই করলো হার্ভের হয়ে। যে টাকা তাকে শত দল দিয়েছিল তা ও সম্রাট ফিরিয়ে নিতে বলেছিল সেই ক্লাবকে। তবে তাতে তারা রাজি হয়নি। উল্টো সম্রাটকে এবছর তাদের ক্লাবে খেলার জন্য অগ্রিম চেক ও অফার করা হয়। যা সম্রাট নেয় নি। সে তার জায়গায় স্থির থেকেই এবছর সই করলো হার্ভে ক্লাবের হয়ে। এগুলো কেন হবে,প্রশ্ন ক্রিকেট মহলের। একজন ক্রিকেটার তার ইচ্ছে মতোই তো যে কোনো দলে খেলবে। এর জন্য তো টিসিএর নিয়ম কানুন রয়েছে। তাহলে কেন সম্রাটের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই ভাবে। সম্রাট যদি এই বছর সেই ক্লাব থেকে টাকা নিয়ে না খেলে তাহলে তো তার দোষ ছিল বলে বলা শ্রেয়। তবে সম্রাট তো নিজেই বললো, এবছর কোনো পেমেন্ট সে নেয় নি শত দল থেকে। তাই এই ভাবে তাকে হেয় করার তো কোনো মানেই নেই বলে অভিমত ব্যক্ত করলেন ক্রিকেট প্রেমীরা। একটা চক্র কিন্তু এখনো টিসিএতে রয়ে গেছে,যাদের কাজই হলো শুধু শুধু অহেতুক কিছু বিষয় নিয়ে একটা গন্ডগোল পাকিয়ে রাখা। তবে তাদের এই সব জারিজুরি আর এখন কাজে আসবে না বলেই অভিমত ব্যক্ত করলেন ক্রিকেট প্রেমীরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top