ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।।দুরন্ত ম্যাচ। শেষ মিনিটে ম্যাচে ফয়সালা। আর তাতে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেলো কাইন্তা কামি দল। ৩-২ তৈরূপা কামি দলকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন( পিত্রা কামি ক্লাব)। শুক্রবার ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে একে অপরকে। দুদলেই একঝঁাক প্রতিভাবান ফুটবলার থাকায় ম্যাচ খুব উপভোগ্য হয়ে উঠে। বিজয়ী দলের পক্ষে রিংহোর জমাতিয়া, মালিন্দ জমাতিয়া এবং মনজিৎ সিং বরুয়া গোল করেন। বিজীত দলের পক্ষে মানিক জমাতিয়া এবং প্রকাশ জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন বিজয় কুমার জমাতিয়া। দুরন্ত ম্যাচটি দেখতে এদিন মাঠে উপচে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা। আজ চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন খেলবে রাইয়ু কামি দলের বিরুদ্ধে।

পিত্রায় প্রাইজমানি ফুটবল সেমিফাইনালে কাইন্তা কামি
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















