News Flash

  • Home
  • খেলা
  • চেস অলিম্পিয়াড শুরু : আট বছরের বিস্ময় বালিকাকে ঘিরে আগ্রহ তুঙ্গে
Image

চেস অলিম্পিয়াড শুরু : আট বছরের বিস্ময় বালিকাকে ঘিরে আগ্রহ তুঙ্গে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বৃহস্পতিবারেই। চেন্নাইয়ের কাছে মহাবল্লীপুরমে শুরু হয়েছে ৪৪তম চেস অলিম্পিয়াড। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। আজ, শুক্রবার এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। দলগত খেলা। খবর লেখা পর্যন্ত সময়েও খেলা চলছে বলে জানিয়েছেন ত্রিপুরার একসময়ের বিস্ময় বালক তথা বর্তমান ভারতীয় দলের কোচ প্রসেনজিৎ দত্ত।  যদিও ৪৪-তম চেস অলিম্পিয়াডে তার উপস্থিতি পাপুয়া- গোয়েনার কোচ হিসেবে। শীর্ষ বাছাই ইউএসএ-র দাবাড়ুরা এগিয়ে রয়েছে বলে খবর। উল্লেখ্য, পুরুষ ও মহিলা বিভাগে প্রতিযোগিতা হবে ১১ রাউন্ডের। ১৮৬টি দেশের ৯৩৭ জন পুরুষ এবং ৮০০ জন মহিলা দাবাড়ু এতে অংশ নিয়েছেন। উল্লেখ্য, বিভিন্ন দেশের গ্রান্ডমাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, ফিডে মাস্টার, ক্যান্ডিডেট মাস্টাররা রয়েছেন এই আসরে। তবে প্যালেস্টাইনের বিস্ময় বালিকাকে ঘিরেই এখন তুমুল আগ্রহ। প্যালেস্তাইনের হেবরনের আট বছরের রানডা সেডার চলতি চেস অলিম্পিয়াডে সর্বকনিষ্ঠ প্রতিযোগী। পাঁচ বছর বয়সে বাবার কাছে দাবা শেখা। এখন সেটাই এই বিস্ময় বালিকার প্রথম ভালোবাসা। রানডা-র লক্ষ্য মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। প্যালেস্টাইনের মহিলাদের যে দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছিল তাতে দ্বিতীয় স্থান অধিকার করে রানডা চেস অলিম্পিয়াডের ছাড়পত্র আদায় করে নিয়েছিল।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top