News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্যাস সিলিন্ডার ব্যবহার নিয়ে ভোক্তাদের সচেতন করলেন এজেন্সি কর্তৃপক্ষ
Image

গ্যাস সিলিন্ডার ব্যবহার নিয়ে ভোক্তাদের সচেতন করলেন এজেন্সি কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷  রান্নার গ্যাস ব্যবহার ও মজুদ রাখার ক্ষেত্রে কোন ধরনের গাফিলতি দেখা দিলে যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা থাকে৷ এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে উদয়পুর ত্রিনয়নী গ্যাস এজেন্সির পক্ষ থেকে বৃহস্পতিবার এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অনেকেই পুরোপুরি সচেতন নন৷

অসচেতনতার কারণে নানা দুর্ঘটনা ঘটে থাকে৷ এসব বিষয় নিয়ে ভোক্তাদের সচেতন করা গ্যাস এজেন্সিগুলির সামাজিক দায়িত্ব৷ এ লক্ষ্যকে সামনে রেখেই বৃহস্পতিবার উদয়পুরের ত্রিনয়নী গ্যাস এজেন্সির পক্ষ থেকে ভোক্তাদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এজেন্সির ম্যানেজার মানিক লাল দাস ভোক্তাদের নিয়ে এক আলোচনা সভা সংগঠিত করেন৷ আলোচনা সভায় ভোক্তাদের সচেতন করতে গিয়ে তিনি বলেন ঘরে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার সময় যথেষ্ট সচেতনতার সঙ্গে মজুদ রাখতে হবে৷ রান্না করে যেখানে গ্যাস সিলিন্ডার রাখা হয় সেখান থেকে ঘেষে চুল্লি নিরাপদ দূরত্বে রাখতে হবে৷ কোন অবস্থাতেই গ্যাস সিলিন্ডার গরম জলের মধ্যে রাখা যাবে না এবং কাত করে নিচে রাখা যাবে না৷

তাতে ভয়াবহ দুর্ঘটনার আশংকার থাকে৷ উদয়পুর নেহেরু সুপার মার্কেটে ত্রিনয়নে গ্যাস এজেন্সি আয়োজিত এই সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এসব বিষয়ে অবগত হন৷ ত্রিনয়নী গ্যাস এজেন্সি কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই৷ রাজ্যের সর্বত্রই গ্যাস এজেন্সিগুলিকে এ ধরনের সচেতনতামূলক আলোচনা চক্র সংঘটিত করার দাবিও উঠেছে৷ এ ধরনের উদ্যোগ দুর্ঘটনা রোধে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলেও বিভিন্ন মহল থেকে ব্যক্ত করা হয়েছে৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top