News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতির খারাপ লাগলে ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চাইব : অধীর চৌধুরী
Image

রাষ্ট্রপতির খারাপ লাগলে ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চাইব : অধীর চৌধুরী

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): অবশেষে কিছুটা নরম হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে অধীর বললেন, রাষ্ট্রপতির খারাপ লাগলে, আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চাইব। একইসঙ্গে অধীর বলেছেন, এসবের মধ্যে সোনিয়া গান্ধীকে কেন টেনে আনা হচ্ছে?

নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অবমাননাকর মন্তব্যকে ঘিরে বৃহস্পতিবার সংসদের উভয় সভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। সকালে লোকসভার অধিবেশন বসলে বস্ত্র এবং শিশু ও নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানী, দ্রৌপদী মুর্মুকে নিয়ে অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের কাছ থেকে ক্ষমা প্রার্থনার দাবী জানান। এদিন সকালে অধীর বলেছিলেন, “ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি ভুল করে বলেছিলাম ‘রাষ্ট্রপত্নী’, এখন যদি এ জন্য আমাকে ফাঁসি দিতে চান, তাহলে আপনারা তা করতেই পারেন।”

কিন্তু, দুপুরে ভিন্ন কথা শোনা গিয়েছে অধীরের মুখে। তিনি বলেছেন, “রাষ্ট্রপতিকে অপমান করার কথা আমি ভাবতেও পারি না। এটা শুধু একটি ভুল ছিল। রাষ্ট্রপতির খারাপ লাগলে আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করব এবং ক্ষমা চাইব। তাঁরা চাইলে আমাকে ফাঁসি দিতে পারে। আমি শাস্তি পেতে প্রস্তুত, কিন্তু কেন তাঁকে (সোনিয়া গান্ধী) এসবের মধ্যে টেনে আনা হচ্ছে?

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top