News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাজকল্যাণ ও সমাজশিক্ষ মন্ত্রীকে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের
Image

সমাজকল্যাণ ও সমাজশিক্ষ মন্ত্রীকে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপাররা নানাভাবে বঞ্চনার শিকার৷ তারা দীর্ঘদিন ধরেই বঞ্চনার অবসান ঘটানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানিয়ে আসেন৷ কিন্তু সরকার তাদের দাবি পূরণে তেমন কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে না৷

বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের তরফ থেকে পুনরায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা চরম বঞ্চনা ও অবহেলার শিকার৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে ১৮ হাজার টাকা এবং হেলপারদের মাসে ১২০০০ টাকা বেতন প্রদানের দাবি জানিয়েছেন তিনি৷ পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের পেনশন ৫ হাজার টাকা এবং হেলপারদের পেনশন ৩০০০ টাকা করার জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানানো হয়৷

কর্মীদের চাকুরীর মেয়াদ ৬৫ বছর বয়স পর্যন্ত করার জন্য হয়৷ সংগঠনের নেত্রী মঞ্জুরা চক্রবর্তী আরো বলেন প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে গ্রেচ্যুয়িটি প্রদান করতে হবে৷ দেশের সবর্োচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবিদাওয়া পূরণের জন্য যে নির্দেশ জারি করেছে তা অবিলম্বে পূরণ করার জন্য সংগঠনের তরফ থেকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে৷

সংগঠনের নেত্রী আরো অভিযোগ করেন বিভিন্ন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকুরীর মেয়াদ ৬৫ বছর করা হলেও ত্রিপুরা সরকার এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন সার্কুলার জারি করেনি৷ অবিলম্বে এ ব্যাপারে সার্কুলার জারি করার জন্য দাবি জানানো হয়েছে৷অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি পূরণে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলেও এদিন জানানো হয়৷

Releated Posts

আগামী ৯ মে’র মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফল

আগরতলা, ৬ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৯ মে’র…

ByByTaniya Chakraborty May 6, 2026

শীঘ্রই চালু আগরতলায় নতুন সিভিল হাসপাতাল, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৬ মে: আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার…

ByByTaniya Chakraborty May 6, 2026

ত্রিপুরায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণে জোর মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ মে: প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু হয়েছে। আজ প্রদেশ…

ByByTaniya Chakraborty May 6, 2026

শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া

আগরতলা, ৬ মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। খুমুলুঙ…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top