News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যান দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু
Image

যান দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ২৭ জুলাই : ভয়াবহ যান দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল সিদ্ধি আশ্রমে বুধবার দুপুর নাগাদ  দুর্ঘটনায় যাত্রীবাহী বাসে চাকায় পিষে মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। তাঁর পরিচয় ওএনজিসি নেতাজিনগর এলাকায় বাসিন্দা বাদল চন্দ্র সরকার(৫৪) বলে মিলেছে।

ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদয়পুর থেকে একটি বাস দ্রুত বেগে আসছিল। অপরদিকে সিদ্ধি আশ্রমের কাছে একটি গোডাউন থেকে একটি লড়ি রড নিয়ে বের হচ্ছিল। ঠিক সেই সময় পুলিশ কনস্টেবলের স্কুটিটি সেখানে পৌছলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্কুটি থেকে ছিটকে পড়ে তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী এবং  পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় স্কুটি চালককে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পথ দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।


পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top