News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi:বিরোধীদের ভয়ে সরকার ২৩ জন সাংসদকে সাসপেন্ড করেছে: রাহুল গান্ধী
Image

Rahul Gandhi:বিরোধীদের ভয়ে সরকার ২৩ জন সাংসদকে সাসপেন্ড করেছে: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৭ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যুতে আলোচনা এড়াতে ২৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছে বলে দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধী।

বুধবার রাহুল টুইট করেছেন, সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা পৌঁছেছে। অত্যাবশ্যকীয় পণ্য এবং খাদ্যশস্যের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আরোপ করা হয়েছে। সরষের তেল ২০০ টাকায় পৌঁছেছে। রাহুল গান্ধী বলেন, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ৫৭ সাংসদকে আটক করা হয়েছে এবং ২৩ জনকে সাসপেন্ড করা হয়েছে।

প্রবীণ কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, ২৩ জন সাংসদকে সংসদ অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে। কংগ্রেসকে রাস্তায় প্রতিবাদ করতেও দেওয়া হচ্ছে না। এদিন সংসদ ভবন কমপ্লেক্সে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভের সময় রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, বিরোধীরা জনগণের সমস্যাগুলি উত্থাপন করতে থাকবে। কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলিক বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top