News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭, সুস্থ ৩৫৫
Image

ত্রিপুরায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭, সুস্থ ৩৫৫

আগরতলা, ২৭ জুলাই (হি. স.) : নমুনা পরীক্ষায় উঠা-নামার ফলে দৈনিক সংক্রমণও তীব্র গতিতে উঠা-নামা করছে। তবে, সংক্রমণের হারে বৃদ্ধি ত্রিপুরাকে ভয়াবহ পরিস্থিতির দিকেই নিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। স্বস্তির খবর হল, বড় সংখ্যায় করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এছাড়া, তিনদিন পর থেমেছে মৃত্যুর মিছিল।

গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় নতুন করে ১২৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় ৩৫৫ জন সুস্থ হয়েছেন। তবুও দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১২.৭৬ শতাংশ। এদিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণে গোমতী জেলা সকলকে পিছনে ফেলে এগিয়ে গেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৯৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৮ এবং রেপিড অ্যান্টিজেনে ১১৯ জন মোট ১২৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৫৫ জন সুস্থ হয়েছেন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২০৮২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৫৩৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০২৩১০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.০৮ শতাংশ। এদিকে, ০.৮৮ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২০ জন, সিপাহিজলা জেলায় ১২ জন, খোয়াই জেলায় ১১ জন, গোমতী জেলায় ৫০ জন, ধলাই জেলায় ৫ জন, ঊনকোটি জেলায় ১৮ জন এবং দক্ষিণ জেলায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তর ত্রিপুরা জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top