News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৮,৩১৩; ভারতে একদিনে মৃত্যু ৫৭ জনের, বাড়ল সুস্থতাও
Image

Covid19: কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৮,৩১৩; ভারতে একদিনে মৃত্যু ৫৭ জনের, বাড়ল সুস্থতাও

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল, এবার ১৮-হাজারের গন্ডি হারিয়ে গিয়েছে করোনা-আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৫৭ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে, বেড়েছে সুস্থতাও। দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.৩১ শতাংশে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৪৫ হাজার ০২৬-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ২,৪৮৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৭ লক্ষ ৩৭ হাজার ২৩৫ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২,০২,৭৯,৬১,৭২২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,১৬৭ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২০,৭৪২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩২,৬৭,৫৭১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৭ শতাংশ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top