News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরোধীদের বিক্ষোভে মুলতুবি উভয়কক্ষের অধিবেশন, সংসদের বাইরে নানা ইস্যুতে ধর্ণা
Image

বিরোধীদের বিক্ষোভে মুলতুবি উভয়কক্ষের অধিবেশন, সংসদের বাইরে নানা ইস্যুতে ধর্ণা

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের অষ্টম দিনও অশান্তই থাকল গণতন্ত্রের পীঠস্থান সংসদ। মূল্যবৃদ্ধি, ২৩ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড-সহ নানা ইস্যুতে বুধবারও সংসদের উভয়কক্ষে বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। স্লোগান ও তুমুল হইহট্টগোলের কারণে সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা। ফলে বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

এদিকে, ২৩ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করার বিরুদ্ধে এদিন সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অনেক নেতা। লোকসভা থেকে সাসপেন্ড হওয়া ৪ জন সাংসদ এদিন সংসদের ১ নম্বর গেটে ধর্ণা দিতে থাকেন। রাজ্যসভা থেকে চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস সাংসদরাও এদিন গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top