News Flash

  • Home
  • দেশ
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে ৩-দিনে ১০০টি প্রশ্ন, ১২ ঘন্টা জেরা ইডি-র
Image

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে ৩-দিনে ১০০টি প্রশ্ন, ১২ ঘন্টা জেরা ইডি-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ৩ দিনে প্রায় ১০০টি প্রশ্ন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ৩ দিনে প্রায় ১২ ঘন্টা জেরা করা হয়েছে সোনিয়াকে। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সকালে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরাকে সঙ্গে নিয়ে ইডি-র দিল্লির দফতরে হাজিরা দেন সোনিয়া গান্ধী। এদিনও অনেকক্ষণ সোনিয়াকে জেরা করা হয়। বিগত কয়েকদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার ইডি-র মুখোমুখি হয়েছেন সোনিয়া গান্ধী।

প্রসঙ্গত, এর আগে গত ২১ জুলাই সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এরপর মঙ্গলবার, ২৬ জুলাই আবারও ইডি-র মুখোমুখি হন সোনিয়া গান্ধী। প্রথম পর্যায়ে সোনিয়া গান্ধীকে প্রায় ২ ঘন্টা ধরে জেরা করেছিল ইডি। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে মঙ্গলবার প্রায় ৬ ঘন্টা জেরা করেছে ইডি। সূত্রের খবর, সোনিয়া গান্ধীকে ৩ দিনে প্রায় ১২ ঘন্টায় ১০০টি প্রশ্ন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন দুপুরের পরে ইডি-র দফতর থেকে বেরিয়ে যান সোনিয়া। সূত্রের খবর, ৭৫ বছর বয়সী সোনিয়াকে নতুন করে তলব করা হয়নি। সোনিয়া অতি দ্রুত সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও জানা গিয়েছে।
এদিকে, সোনিয়াকে ইডি-র জেরার প্রতিবাদে বুধবারও গর্জে উঠলেন কংগ্রেস কর্মীরা। সোনিয়াকে সমনের প্রতিবাদে এদিনও দিল্লিতে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদ, নেতা ও কর্মীরা। কংগ্রেসের সাংসদ ও নেতা-সহ অনেককেই এদিন আটক করা হয়। তাঁদের দিল্লির কিংসওয়ে ক্যাম্পে আটক করা হয়, পরে ছেড়েও দেওয়া হয়। আটক থাকাকালীন দলীয় সাংসদদের সঙ্গে অগ্নিপথ প্রকল্প, জিএসটি, মূল্যবৃদ্ধি-সহ নানা ইস্যুতে বৈঠক করেছেন মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, কে সি বেণুগোপালরা। শুধু দিল্লি নয়, মুম্বইয়ের বোরিভালি স্টেশনে এদিন সকালে ট্রেন আটকে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সেবাদল কর্মীরা।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top