ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। প্রসেনজিতের স্বর্ণোজ্জ্বল মুকুটে আরো একটি রঙিন পালকের সংযোজন হতে যাচ্ছে। বিদেশি চেস্ টিমের কোচের দায়িত্ব পেয়েছে ত্রিপুরার একসময়ের বিস্ময় বালক হিসেবে খ্যাত দাবাড়ু প্রসেনজিৎ দত্ত। বর্তমানে প্রসেনজিৎ দিল্লিতে দাবা কোচিংয়ের কাজেই নিয়োজিত রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আসরে প্রসেনজিৎ ভারতীয় দলের কোচ ও ট্রেনারের ভূমিকা পালন করে আসছে। আগামী ২৯ জুলাই থেকে তামিলনাড়ুর চেন্নাই অনুষ্ঠিতব্য ৪৪-তম ফিডে ওয়ার্ল্ড চেস অলিম্পিয়াডে পাপুয়া নিউ গুয়েনার কোচ-কাম- ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। ৯ আগস্ট পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে বিদেশি একটি দলের কোচ কাম ক্যাপটেনের দায়িত্ব পালন নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। বিদেশি দলের কোচ কাম ক্যাপ্টেন হিসেবে প্রসেনজিতের জীবনে এটি প্রথম। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রসেনজিৎ জাতীয় চ্যাম্পিয়নের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড স্কুল দাবার আসরে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিল।

Prasenjit Dutta:ত্রিপুরার প্রসেনজিৎ বিদেশ টিমের কোচ
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…


















