News Flash

  • Home
  • দেশ
  • হরমোহন সিং সর্বদা কৃষক, দরিদ্র, অনগ্রসর এবং হতদরিদ্রদের জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী
Image

হরমোহন সিং সর্বদা কৃষক, দরিদ্র, অনগ্রসর এবং হতদরিদ্রদের জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জুলাই ( হি.স.) : প্রয়াত হরমোহন সিং যাদবকে তার ১০ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তিনি তাঁর সমগ্র জীবন দেশের সেবায় নিয়োজিত করেছেন এবং সর্বদা কৃষক, দরিদ্র, অনগ্রসরদের জন্য কাজ করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন টুইটে বলেছেন, “আজ বিকেল ৪.৩০ মিনিটে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের শ্রদ্ধেয় নেতা এবং প্রাক্তন সাংসদ হরমোহন সিং যাদব জির ১০তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেব। হরমোহন জি দেশের সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং সর্বদা কৃষক, দরিদ্র, পিছিয়ে পড়া এবং নিঃস্বদের জন্য কাজ করেছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ২৫ জুলাই বিকেল সাড়ে ৪টায় প্রয়াত হরমোহন সিং যাদবের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন।

হরমোহন সিং যাদব দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এমএলসি, বিধায়ক, রাজ্যসভার সদস্য এবং ‘অল ইন্ডিয়া যাদব মহাসভা’-এর সভাপতি হিসাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। হরমোহন সিং যাদবকে ১৯৯১ সালে শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার সময় বেশ কয়েকজন শিখের জীবন বাঁচানোর জন্য তার বীরত্ব প্রদর্শনের জন্য।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top