News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ একটি ঐতিহাসিক মুহূর্ত : প্রধানমন্ত্রী
Image

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ একটি ঐতিহাসিক মুহূর্ত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ দেশের দরিদ্র, প্রান্তিক ও নিম্নবর্গের মানুষের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ণনা করেছেন। সোমবার দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণের দু’টি টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লেখেন, সমগ্র দেশ আজ দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের মুহূর্তকে প্রত্যক্ষ করেছে।

প্রধানমন্ত্রী লেখেন, আজাদি কা অমৃত মহোৎসবে ভারতের ভবিষ্যত পথ সুনির্দিষ্ট করতে শ্রীমতি মুর্মু জোর দিয়েছেন। তাঁর কার্যকাল সাফল্যে পরিপূর্ণ হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, শপথ গ্রহণের পর নিজের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশা ও সমবেদনার বার্তা দিয়েছেন। তিনি ভারতের কৃতিত্বের উপর জোর দিয়েছেন এবং এমন একটি সময়ে ভবিষ্যতমূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন, যখন ভারত আজাদি কা অমৃত মহোৎসবকে চিহ্নিত করছে। মোদী টুইটে আরও লেখেন, দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ দেশের দরিদ্র, প্রান্তিক ও নিম্নবর্গের মানুষের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত।

Releated Posts

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top