News Flash

  • Home
  • খেলা
  • Cricket:আজ দ্বিতীয় এক দিনের ম্যাচ জয় করে সিরিজ পকেটে নিতে চায় ভারত
Image

Cricket:আজ দ্বিতীয় এক দিনের ম্যাচ জয় করে সিরিজ পকেটে নিতে চায় ভারত

পোর্ট অফ স্পেন, ২৪ জুলাই ( হি.স.) : প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ রবিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা দ্বিতীয় বার এক দিনের সিরিজ জেতার সুযোগ রয়েছে তাদের সামনে।

শুক্রবারের ম্যাচে ভারত প্রায় সব বিভাগেই ভাল খেলেছে। ওপেনিংয়ে যেমন শিখর ধওয়ান এবং শুভমন গিল ভাল রান করেছেন। বল হাতে ভাল খেলেছেন মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং যুজবেন্দ্র চহাল। তিন জনেই দু’টি করে উইকেট নিয়েছেন। যে ওপেনিং জুটি প্রথম ম্যাচে সাফল্য এনে দিয়েছে, সেই জুটির উপরেই দ্বিতীয় এক দিনের ম্যাচে ভরসা রাখছে ভারত।
শুধু তাই নয়, তিনে নামা শ্রেয়স আয়ারও ভরসা দিয়েছেন অর্ধশতরান করে। তবে ভারতকে ভাবতে হবে মাঝের সারির ব্যাটারদের নিয়ে। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন বা দীপক হুডা, কেউই পরের দিকে নেমে অবদান রাখতে পারেননি। কোনও ভাবে প্রথম তিন ব্যাটারের কেউ ব্যর্থ হলে ভারতের স্কোরবোর্ডে বড় রান তোলার দায়িত্ব মাঝের সারির ব্যাটারদেরই পালন করতে হবে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top