News Flash

  • Home
  • দেশ
  • আজ দিল্লির হিংসা মামলায় অভিযুক্ত শারজিলের রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের আবেদনের রায় ঘোষণা
Image

আজ দিল্লির হিংসা মামলায় অভিযুক্ত শারজিলের রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের আবেদনের রায় ঘোষণা

নয়াদিল্লি, ২৩ জুলাই ( হি.স.) : আজ শনিবার রাষ্ট্রদ্রোহ মামলায় দিল্লির হিংসা মামলায় অভিযুক্ত শারজিল ইমামের দায়ের করা জামিনের আবেদনের রায় ঘোষণা করবেন দিল্লির করকারডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অমিতাভ রাওয়াত। গত ৬ জুন এ মামলার রায় সংরক্ষণ করে আদালত।এর আগে ৩০ মে দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছিল আদালত।

প্রকৃতপক্ষে, দিল্লি হাইকোর্ট শারজিলকে ট্রায়াল কোর্টে জামিনের আবেদন করার অনুমতি দিয়েছিল। এ ঘটনায় শারজিল ইমাম হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে শুনানির সময় দিল্লি পুলিশের পক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ বলেছিলেন, সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশ অনুসারে, ভারতীয় ধারা ১২৪এ এর অধীনে জামিনের জন্য প্রথমে একজনকে বিচার আদালতে যেতে হবে। ট্রায়াল কোর্টে জামিনের আবেদন নাকচ হলেই হাইকোর্টে আপিল করা যাবে।

উল্লেখ্য, ১১এপ্রিল করকারডুমা আদালত শারজিলের জামিনের আবেদন খারিজ করে দেয়। গত ২৪ জানুয়ারি এ মামলায় শারজিলের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট গ্রহণ করে আদালত। রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য ধারায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগপত্রে বলা হয়েছে, শারজিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো ও হিংসা উসকে দিতে বক্তৃতা দিয়েছিলেন।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top